News71.com
 Bangladesh
 18 Feb 17, 08:00 PM
 264           
 0
 18 Feb 17, 08:00 PM

রাজধানীর কাফরুল থেকে চাঁদাবাজির অভিযোগে ৮ ভুয়া সাংবাদিক আটক ।।

রাজধানীর কাফরুল থেকে চাঁদাবাজির অভিযোগে ৮ ভুয়া সাংবাদিক আটক ।।

 

নিউজ ডেস্কঃ রাজধানীর কাফরুলে ব্যবসায়ীর কাছে ৮ জন ভুয়া সাংবাদিককে আটক করেছে পুলিশ। চাঁদা দাবির অভিযোগে তাদের আটক করা হয় বলে জানা গেছে। আজ শনিবার দুপুরে উত্তর কাফরুলের ইব্রাহিমপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত এই ৮ ভুয়া সাংবাদিকরা হলেন মো. আল আমিন, কেয়া মনি প্রিয়া, শফিকুল ইসলাম, তুহিন ভূঁইয়া, শেখ মো. মুখলেসুর রহমান, রুবেল হোসেন, মো. আনিস ও ইসরাফিল। কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোবারক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "তারা নিজেদের দৈনিক গণতন্ত্র, দৈনিক মাতৃজগত, ক্রাইম নিউজটোয়েন্টিফোর ডটকম, দৈনিক দুর্নীতির সন্ধান ও জাতীয় গোয়েন্দা সংবাদের সাংবাদিক হিসেবে দাবি করেন।

এসব সাংবাদিক পরিচয় দানকারীরা স্থানীয় ওষুধ ব্যবসায়ী মহর আলী ভেজাল ওষুধ বিক্রি করছেন বলে অভিযোগ তোলেন। এজন্য তারা ওই ব্যবসায়ীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। "মোবারক আরও বলেন, "চাঁদা দাবির অভিযোগে তাদের থানায় নিয়ে আসা হয়েছে। এখন বিষয়টি যাচাই-বাছাই চলছে। "

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন