News71.com
 Bangladesh
 18 Feb 17, 07:53 PM
 297           
 0
 18 Feb 17, 07:53 PM

ওষুধ শিল্পের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, ওষুধশিল্প মালিকদের সতর্কের আহ্বান ।। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম  

ওষুধ শিল্পের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, ওষুধশিল্প মালিকদের সতর্কের আহ্বান ।। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম   

 

নিউজ ডেস্কঃ স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম বলেছেন, ওষুধশিল্পের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তিনি এ ব্যাপারে ওষুধশিল্প মালিকদের সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন। স্যামসন এইচ চৌধুরী স্মৃতি সম্মেলন ২০১৭ এর শেষ অধিবেশনে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। রাজধানীর ঢাকা ক্লাবে আজ শনিবার স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড দিনব্যাপী এ সম্মেলন আয়োজন করে। সম্মেলনের শেষ অধিবেশনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যখনই বাংলাদেশের কোনো অর্জন হয়, তখনই একটি মহল বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। ওষুধশিল্পের ক্ষেত্রে তা হচ্ছে। আজ সারা দিনে সমাপনী অধিবেশন ছাড়াও আরও তিনটি অধিবেশন হয়। এতে ওষুধের নিয়ন্ত্রণ ব্যবস্থা, অ্যান্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহার এবং ওষুধ শিল্পের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়।

শেষ অধিবেশনে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান, ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুক্তাদির প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন