News71.com
 Bangladesh
 18 Feb 17, 06:26 PM
 229           
 0
 18 Feb 17, 06:26 PM

সিরাজগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি ।। সংঘর্ষে নিহত ৪ আহত হয়েছেন অন্তত ১০ জন

সিরাজগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি ।। সংঘর্ষে নিহত ৪ আহত হয়েছেন অন্তত ১০ জন

 

নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। আজ শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় সংযোগ সড়কের কোনাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ তাৎক্ষণিকভাবে হতাহতের নাম-পরিচয় জানাতে পারেনি। ঘটনার পরপরই পুলিশ গিয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান শুরু করেছে।

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় থানার এসআই মিজানুর রহমান বলেন, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় সংযোগ সড়কের কোনাবাড়ি এলাকায় একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় পরিবহনের চালকসহ এখন পর্যন্ত চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন