News71.com
 Bangladesh
 18 Feb 17, 06:06 PM
 267           
 0
 18 Feb 17, 06:06 PM

দু’হাত তুলে বিএনপিকে বলবো, আপনারা নির্বাচনে আসেন।। স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ   

দু’হাত তুলে বিএনপিকে বলবো, আপনারা নির্বাচনে আসেন।। স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ   

 

নিউজু ডেস্কঃ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিএনপি নির্বাচনে অংশ না নিলে যে নির্বাচন হবে না এ কথা পাগলও মানবে না। আমরা দু’হাত তুলে বলবো, আপনারা নির্বাচনে আসেন, লেভেল প্লেইং ফিল্ড আছে। আমরা সবাই মিলে নির্বাচনে অংশ নেই। আজ শনিবার দুপুরে এলজিইডি’র বাস্তবায়নাধীন দেশের সর্ববৃহৎ প্রকল্প কুড়িগ্রামের ২য় ধরলা সেতুর নির্মাণ কাজ পরিদর্শন করতে এসে সাংবাদিকদের প্রশ্নের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিএনপি’র নতুন করে নির্বাচনকালীন সরকারের বিষয়ে তিনি আরও বলেন, গত নির্বাচনেও আমরা তাদের বলেছি, স্বরাষ্ট্র মন্ত্রনালয়সহ ৫টি মন্ত্রনালয় নেন, নিয়ে সরকারে আসেন।   তারা নির্বাচনে অংশ নেন নাই। তাদের কথায় আমরা সংবিধান পাল্টাতে পারি না। সংবিধান পাল্টানো সম্ভব না। তারা আসতো সবাই মিলে ভোট দিয়ে সংবিধান সংশোধন হতো। তারা শুধু দাবি করলেই সংবিধান পরিবর্তন সম্ভব না।

এ সময় তার সাথে ছিলেন এলজিইডি প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী, রংপুর বিভাগীয় অতিরিক্ত প্রকৌশলী আজিজুর রহমান, রংপুর অঞ্চলের তত্বাবধায়ক প্রকৌশলী বজলুর রহমান, ২য় ধরলা সেতুর প্রকল্প পরিচালক মো: হাফিজ, কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান মো: জাফর আলী ও লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান, কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী রুহুল আমিন, ফুলবাড়ী ইউএনও দেবেন্দ্রনাথ উরাঁওসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

পরে তিনি কুড়িগ্রামের ফুলবাড়ির বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার উন্নয়ন কাজ পরিদর্শন ও দাসিয়ার ছড়াবাসীর সাথে মতবিনিময় করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন