News71.com
 Bangladesh
 18 Feb 17, 05:54 PM
 260           
 0
 18 Feb 17, 05:54 PM

অমর একুশের ভাব-গাম্ভীর্য এবং সৌন্দর্য রক্ষার্থে ঢাবি এলাকায় পোস্টার ও ব্যানার লাগানোয় বিধি-নিষেধ ....

অমর একুশের ভাব-গাম্ভীর্য এবং সৌন্দর্য রক্ষার্থে ঢাবি এলাকায় পোস্টার ও ব্যানার লাগানোয় বিধি-নিষেধ ....

 

নিউজ ডেস্কঃ অমর একুশে ফেব্রুয়ারি মহান ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সুষ্ঠুভাবে পালন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গঠিত 'একুশে উদযাপন কেন্দ্রীয় সমন্বয় কমিটি'র সভার সিদ্ধান্ত অনুযায়ী আজ শনিবার থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা, রং ও সাজসজ্জার কাজ শুরু হয়েছে। এ সময় শহীদ মিনারে কোন সংগঠনের কোন প্রকার অনুষ্ঠানের আয়োজন করা যাবে না।

অমর একুশের ভাব-গাম্ভীর্য এবং সৌন্দর্য রক্ষার্থে বিশ্ববিদ্যালয় এলাকার দেয়ালসমূহে কোনো ছবি, পোস্টার ও ব্যানার না লাগানোর জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে। বিভিন্ন উপকমিটির ওপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি সমন্বয় কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন