News71.com
 Bangladesh
 18 Feb 17, 10:57 AM
 222           
 0
 18 Feb 17, 10:57 AM

বিশ্বব্যাংকের বিরুদ্ধে ক্ষতিগ্রস্তরা মামলা করতে পারবেন ।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা         

বিশ্বব্যাংকের বিরুদ্ধে ক্ষতিগ্রস্তরা মামলা করতে পারবেন ।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা           

 

নিউজ ডেস্কঃ পদ্মাসেতু প্রকল্পে ক্ষতিগ্রস্তরা বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলা করতে পারবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এই প্রকল্পে অর্থায়ন বাতিল এবং কানাডীয় আদালতে মামলা করার কারণে বিশ্বব্যাংকের বিরুদ্ধে ক্ষতিগ্রস্তরা মামলা করতে পারবেন।

খবরে জানা যায়, মিউনিখের একটি হোটেলে জার্মান আওয়ামী লীগের সংবর্ধনায় বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রবাসী ও আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘মিথ্যা অভিযোগ এনে মামলায় জড়ানোর চেষ্টা করায় ক্ষতিগ্রস্তরা বিশ্বব্যাংকের বিরুদ্ধে অবশ্যই মামলা করতে পারেন।’ এ সময় কানাডীয় আদালতের রায়ে ন্যায়বিচার পাওয়ায় তিনি মহান আল্লাহর কাছে শুকরিয়া জানান।

পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, ইউরোপিয়ান আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক অনীল দাসগুপ্ত, এমএ গনি চৌধুরী, জার্মান আওয়ামী লীগ সভাপতি বশিরুল হক সাবু প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন