News71.com
 Bangladesh
 17 Feb 17, 09:10 PM
 196           
 0
 17 Feb 17, 09:10 PM

মুক্তি পেলেন দুদকের কাছে সদ্য আটক হওয়া জাতীয় বিশ্ববিদ্যায়ের প্রক্টরসহ ২ কর্মকর্তা ।।

মুক্তি পেলেন দুদকের কাছে সদ্য আটক হওয়া জাতীয় বিশ্ববিদ্যায়ের প্রক্টরসহ ২ কর্মকর্তা ।।

 

নিউজ ডেস্কঃ দুর্নীতির মামলায় গ্রেফতার তিন আসামির মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তা মুক্তি পেয়েছেন। আজ শুক্রবার সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তাওহীদ জামান শিপু ও সহকারী রেজিস্ট্রার সিদ্দিকুর রহমান মুক্তি পান। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. আনোয়ার হোসেন জানান, গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে তাদের জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছে। পরে তা যাচাই-বাছাই করে আজ শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে তাদের মুক্তি দেয়া হয়েছে।

আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ জানান, গতকাল বৃহস্পতিবার গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতে তিন আসামির জামিনের জন্য আবেদন করা হয়। পরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল হক ওই দুই কর্মকর্তার ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে অপর দুই কর্মকর্তা শেখ মো. মোফাজ্জল হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করেন। তিনি বর্তমানে কাশিমপুর কারাগারে রয়েছেন।

এর আগে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের দায়ের করা একটি দুর্নীতি মামলায় গত সোমবার ভোরে রাজধানীর মিরপুর এলাকা থেকে ওই তিনজন গ্রেফতার হন। পরদিন আদালতের মাধ্যমে তাদের কাশিমপুর করাগারে পাঠনো হয়। ওই মামলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি অধ্যাপক কাজী মো. শহীদুল্লাহ এবং বর্তমান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোল্লা মাহফুজ হোসাইনসহসহ মোট ১৩ জনকে আসামি করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন