News71.com
 Bangladesh
 17 Feb 17, 09:04 PM
 210           
 0
 17 Feb 17, 09:04 PM

স্পিকারস সম্মেলনে যোগ দিতে ভারতে গেলেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ।।  

স্পিকারস সম্মেলনে যোগ দিতে ভারতে গেলেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ।।     

 

নিউজ ডেস্কঃ দক্ষিণ এশিয়ান স্পিকারস সম্মেলনে যোগ দিতে ভারতে গেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন এবং সাউথ এশিয়ান স্পিকার ফোরামের বর্তমান চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী এমপি ভারতের উদ্দেশে আজ শুক্রবার ঢাকা ত্যাগ করেন। আগামী ১৮-২০ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে ভারতের লোকসভা ও আইপিইউ -এর যৌথ উদ্যোগে ভারতের ইন্দোরে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। 

সাউথ এশিয়ান স্পিকারস সামিট অন এচিভিং দ্য সাসটেইনেবল ডেবলপমেন্ট গোল অর্জনের লক্ষ্যকে সামনে নিয়ে এই স্পিকার সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলনে যোগদানের জন্য আইপিইউ প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী এমপিও একই বিমানযোগে ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। সংসদ সদস্য মো. হাবিবে মিল্লাত স্পিকারের সাথে প্রতিনিধি দলের সদস্য হিসেবে উক্ত সম্মেলনে যোগদান করবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন