News71.com
 Bangladesh
 17 Feb 17, 07:18 PM
 206           
 0
 17 Feb 17, 07:18 PM

মাগুরার হাজীপুরে ৮ ডাকাতকে গন ধোলাইর পর পুলিশে সোপর্দ

মাগুরার হাজীপুরে ৮ ডাকাতকে গন ধোলাইর পর পুলিশে সোপর্দ

 

নিউজ ডেস্কঃ মাগুরা সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের লক্ষিকোল গ্রামে আন্তঃজেলা ডাকাত দলের আট সদস্যকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন ৩ গ্রামবাসী। পুলিশ ও স্থানীয়রা জানান, আজ শুক্রবার ভোর ৪ টার দিকে একদল ডাকাত ট্রাক নিয়ে লক্ষিকোল গ্রামের রবিউল ইসলাম রাখুর বাড়িতে গিয়ে ধারালো অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে। পরে ডাকাতরা মূল্যবান মালামাল ও গোয়াল ঘর থেকে দুটি গরু ট্রাকে উঠিয়ে নেয়।

বাধা দিতে গেলে তারা পরিবারের তিন সদস্যকে কুপিয়ে জখম করে বোমা ফাটিয়ে ট্রাক নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পরিবারের সদস্যদের ডাক চিৎকারে গ্রামবাসি বেরিয়ে এসে ট্রাকটিকে ধাওয়া করলে তা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় গ্রামবাসী আট ডাকাতকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। আহত পরিবারের তিন সদস্য ও আট ডাকাতকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাকাতদের বাড়ি ফরিদপুর, জামালপুর, পাবনাসহ বিভিন্ন জেলায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন