News71.com
 Bangladesh
 17 Feb 17, 03:46 PM
 217           
 0
 17 Feb 17, 03:46 PM

রাজশাহীর তানোরে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত, আহত ৫ ।।

রাজশাহীর তানোরে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত, আহত ৫ ।।

 

নিউজ ডেস্কঃ রাজশাহীর তানোরে সড়ক দুর্ঘটনায় হাবিবুর রহমান (৯) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আলাদীঘি এলাকায় ট্রাক ও ব্যাটারিচালিত ভ্যানের মধ্যে সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে । নিহত হাবিবুর জেলার মোহনপুর উপজেলার খোলাগাছি গ্রামের শহিদুল ইসলামের ছেলে। এছাড়া আহতরা হলেন, নিহত হাবিবুরের বাবা শহিদুল ইসলাম (৩০), তার দাদি আলেকজান বিবি (৪৫), ভ্যানচালক তানোরের প্রাণপুর গ্রামের মামুন-অর-রশিদ (১৮), একই গ্রামের হাবিবুর রহমান (২৫) ও কৃষ্ণপুর গ্রামের নাহিদ হোসেন (১৭) ।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর্জা আবদুস সালাম জানান, সকালে তানোরের মুণ্ডুমালা বাজার থেকে একটি চাল বোঝাই ট্রাক ও একটি ব্যাটারিচালিত ভ্যান তানোর বাজারের দিকে যাচ্ছিল। পথে আলাদীঘি এলাকায় সরু একটি ব্রীজের ওপর ট্রাক ও ভ্যান এক সঙ্গে উঠে পড়ে। এ সময় ট্রাকের সঙ্গে চাপা লেগে ভ্যানটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই শিশু হাবিবুর মারা যায়। আর আহত হন ভ্যানের ৫ যাত্রী। ওসি জানান, নিহত হাবিবুরের মরদেহ থানায় নেওয়া হয়েছে। আর আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন