
নিউজ ডেস্কঃ টাঙ্গাইল মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের ইভিটেক্স পলিকন সুতার কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে আগুন লাগে। এতে ক্ষতির পরিমাণ প্রায় শত কোটি টাকা হবে বলে ধারণা করছে কারখানার কর্মকর্তা ও মালিক পক্ষ ।
আজ শুক্রবার দমকল বাহিনী ও শ্রমিক সূত্র জানায়, গতকাল (বৃহস্পতিবার) বিকেলে কারখানার ডাস্টার রাখার গুদাম থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন বিভিন্ন ইউনিটে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট এসে প্রায় ৫ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় কারখানার সুতাসহ যন্ত্রপাতি, মালামাল ও বিভিন্ন ইউনিট পুড়ে গেছে। মির্জাপুর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আতাউর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, কারখানায় আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি ।