News71.com
 Bangladesh
 17 Feb 17, 12:18 PM
 237           
 0
 17 Feb 17, 12:18 PM

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় আলমসাধু চালক নিহত ।।

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় আলমসাধু চালক নিহত ।।

 

নিউজ ডেস্কঃ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় নরোত্তম ওরফে রকি (৩০) নামে এক আলমসাধু চালক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে উপজেলার ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রকি সদর উপজেলার বৈডাঙ্গা গ্রামের নিরঞ্জনের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে আলমসাধু নিয়ে কালীগঞ্জে যাচ্ছিল রকি। পথে ব্র্যাক অফিসের সামনে এলে আলমসাধুটি উল্টে গেলে গুরুতর আহত হন তিনি।

পরে স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় রকিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. আতাউর রহমান তাকে মৃত ঘোষণা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন