News71.com
 Bangladesh
 16 Feb 17, 11:42 PM
 314           
 0
 16 Feb 17, 11:42 PM

সংসদে গঙ্গা ব্যারেজ নির্মাণের উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছেন সংসদে বিএনএফ চেয়ারম্যান ।।

সংসদে গঙ্গা ব্যারেজ নির্মাণের উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছেন সংসদে বিএনএফ চেয়ারম্যান ।।

 

নিউজ ডেস্কঃ গঙ্গা ব্যারেজ নির্মাণ করতে জোড়ালো উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) চেয়ারম্যান এসএম আবুল কালাম আজাদ। আজ বৃহস্পতিবার বিকেলে দশম জাতীয় সংসদে ১৪তম অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ দাবি জানিয়ে বলেন, ইতোমধ্যে ভারতে দু’বার প্রধানমন্ত্রী পরিবর্তন হয়েছে কিন্তু তিস্তা ব্যারেজের পানি এখনও আমরা পাইনি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সমালোচনা করে তিনি বলেন, এর মধ্যে সরকার গঙ্গা ব্যারেজের উদ্যোগ নিয়েছে, ভারতের কেন্দ্রীয় সরকারও সহযোগিতা করতে চায় বলে আমরা জানি। কিন্তু আপত্তি জানাচ্ছেন পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গঙ্গা ব্যারেজের মতো, তিস্তা ব্যারেজও তার আপত্তি।

আবুল কালাম আজাদ বলেন, আমাদের পররাষ্ট্রনীতি অত্যন্ত ভারসাম্যপূর্ণ। সবার সাথে সুসম্পর্ক বজায় রেখে শেখ হাসিনা সরকার কাজ করে যাচ্ছে। এর আগে গঙ্গা পানি চুক্তি হয়েছে, কিন্তু সেই চুক্তির মেয়াদ প্রায় শেষ পর্যায়ে। তাই গঙ্গা ব্যারেজ নির্মাণে জোরালো উদ্যোগ নেয়ার এখনই সময়। কুড়িগ্রাম সীমান্তে হাতির তাণ্ডব বন্ধে ব্যবস্থা নেয়ার দাবি এদিকে কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য রুহুল আমিন ভারতের সীমান্ত পার হয়ে আসা হাতির তাণ্ডব বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন। আজ জাতীয় সংসদের পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ দাবি জানিয়ে বলেন, কুড়িগ্রাম রৌমারী উপজেলার আলগারচর, ঠেওয়ার চর, ঝাউমারী, বড়ইবাড়ী গ্রামের জনগণ ভারতীয় হাতির তাণ্ডবে আতঙ্কিত। ছেলে-মেয়েরা আতঙ্কে পরীক্ষা দিতে পারছে না। বৃদ্ধরা বাড়ি ছেড়ে দূরে সরে আছে।

তিনি বলেন, ভারত সীমান্ত পার হয়ে প্রতিদিন সন্ধ্যায় ৭০-৮০টি হাতি আমার নির্বাচনী এলাকায় ঢুকে খেতের ফসল নষ্ট করে। হাতিগুলো ঢোকার সময় ভারতীয় সীমান্ত রক্ষীরা (বিএসএফ) সীমান্ত দরজা খুলে দেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), স্থানীয় আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ আমরা সেখানে গিয়ে হাতির তাণ্ডব দেখেছি। তিনি বলেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ক্ষতিপূরণ দেয়ার ব্যবস্থা করতে হবে। আর জনগণ যাতে নিরাপদে থাকতে পারে সেই ব্যবস্থা করতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন