News71.com
 Bangladesh
 16 Feb 17, 11:31 PM
 263           
 0
 16 Feb 17, 11:31 PM

ইউরোপে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশীদের ফেরত আনা হবে ।।

ইউরোপে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশীদের ফেরত আনা হবে ।।

 

নিউজ ডেস্কঃ ইউরোপে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশীদের ফিরিয়ে আনা হবে। এজন্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও বাংলাদেশ কৌশলগত পদ্ধতি নিরুপনে শিগগির স্ট্যান্ডার্ড অপারেশন প্রসেডিউর (এসওপি) চূড়ান্ত করতে সম্মত হয়েছে। এছাড়া অবৈধ অভিবাসনের ঝুঁকি সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য আগামী ২৮শে ফেব্রুয়ারি ঢাকায় যৌথভাবে একটি কর্মশালার আয়োজন করা হয়েছে । ইইউ-বাংলাদেশ দ্বিতীয় কূটনৈতিক সংলাপে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল বুধবার ব্রাসেলসে অনুষ্ঠিত সংলাপে ইইউ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জোটটির এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় এলাকার ব্যবস্থাপনা পরিচালক গানার উইগ্রান্ড। আর বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন পররাষ্ট্র সচিব শহীদুল হক। ইইউ সদর দফতর থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিস্তৃত ইস্যুতে সৌহাদ্যপূর্ণ পরিবেশে গঠনমূলক আলোচনা হয়েছে ।

সংলাপের আলোচ্যসূচির মধ্যে ছিল উভয় পক্ষের রাজনৈতিক পরিস্থিতি, ইইউ’র বৈশ্বিক কৌশল, বাংলাদেশকে দেয়া শুল্ক ও কোটামুক্ত সুবিধাসহ বাণিজ্য ও বিনিয়োগ এবং অন্যান্য দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ ইস্যুসমূহ। কানেক্টিভিটি, অভিবাসন, শান্তি ও নিরাপত্তা, সন্ত্রাসদমন, এজেন্ডা-২০৩০ বাস্তবায়নে ইইউ ও বাংলাদেশ সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছে। ইইউ-বাংলাদেশ তৃতীয় কূটনৈতিক সংলাপ ২০১৮ সালে ঢাকায় অনুষ্ঠিত হবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন