News71.com
 Bangladesh
 16 Feb 17, 06:54 PM
 242           
 0
 16 Feb 17, 06:54 PM

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৭ দোকানে ডাকাতি, আহত ১ জন ।।  

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৭ দোকানে ডাকাতি, আহত ১ জন ।।   

 

নিউজ ডেস্কঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে ৭টি দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদল ওই দোকানগুলো থেকে নগদ টাকা’সহ অন্তত ১৫ লাখ টাকার মালামাল লুট করেছে বলে ক্ষতিগ্রস্থরা দাবি করেছে। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫ টার দিকে চৌধুরী বাজারে এ ডাকাতির ঘটনা ঘটে।  এসময় ডাকাতদলের হামলায় মাইন উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তি আহত হয়েছে। আহত মাইন উদ্দিন ওই এলাকার মোস্তফা মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে একদল ডাকাত চৌধুরী বাজারে প্রবেশ করে। এসময় তারা ফটিক মোল্লা, বাবুল মাষ্টার, হারুন সওদাগর, সোহেল, ফারুক হোসেন মাঝি ও একটি স্বর্ণ দোকানের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে নগদ টাকা এবং মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। পরে বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন ছুঁটে আসলে ডাকাতদল মাইন উদ্দিন নামের একজনকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে পালিয়ে যায়।

মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহীন জানান, ডাকাতদল ৭টি দোকান থেকে নগদ টাকা’সহ অন্তত ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বী জানান, খবর পেয়ে সকালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন