News71.com
 Bangladesh
 16 Feb 17, 06:51 PM
 235           
 0
 16 Feb 17, 06:51 PM

সিলেটে অভিযান চালিয়ে ৪ লাখ টাকার ভারতীয় মদ জব্দ করেছে পুলিশ ।।  

সিলেটে অভিযান চালিয়ে ৪ লাখ টাকার ভারতীয় মদ জব্দ করেছে পুলিশ ।।   

 

নিউজ ডেস্কঃ সিলেটের কোম্পানিগঞ্জে অভিযান চালিয়ে ভারতীয় মদের একটি চালান আটক করেছে গোয়েন্দা পুলিশ। গত বুধবার বিকেল ৫টা থেকে ৭টা পর্যন্ত অভিযান চালিয়ে কোম্পানিগঞ্জ উপজেলার ইছাকলস ইউনিয়নের পুটামারা গ্রামের আলী আহমদের বাড়ির পুকুরের পানির নিচ থেকে ৮০০ বোতল ভারতীয় তৈরি অফিসার্স চয়েজ মদ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকের মূল্য প্রায় ৪ লাখ টাকা বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। তবে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন