News71.com
 Bangladesh
 16 Feb 17, 06:50 PM
 206           
 0
 16 Feb 17, 06:50 PM

সেনাবাহিনীকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে ।। রাষ্ট্রপতি

সেনাবাহিনীকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে ।। রাষ্ট্রপতি

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন,জাতীয় নিরাপত্তা নিশ্চিত ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সেনাবাহিনীকে দেশ ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে হবে। আমি আশা করি, সশস্ত্র বাহিনী অতীতের মতো সুদূর ভবিষ্যতেও দেশ ও জাতি গঠনে সক্রিয় ভূমিকা রাখবে। আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী ক্যান্টনমেন্টে বাংলাদেশ ইনফেন্ট্রি রেজিমেন্টাল সেন্টারের (বিআইআরসি) দ্বিতীয় বীর পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন তিনি। বক্তব্যের শুরুতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধে শহীদ এবং ভাষা আন্দোলনের বীর সৈনিকদের সর্বোচ্চ আত্মত্যাগের কথা উল্লেখ করেন রাষ্ট্রপতি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন