
নিউজ ডেস্কঃ রেলওয়ের দক্ষিণাঞ্চল সদর দফতর খুলনায় স্থাপনের দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছে উন্নয়ন আন্দোলন। আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত খুলনা রেলস্টেশনে এ অবস্থান ধর্মঘট কর্মসূচি পালিত হয়। এ সময় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উন্নয়ন আন্দোলনের চেয়ারম্যান শেখ নাসির উদ্দিন এবং সমাবেশ পরিচালনা করেন মহাসচিব জিএম সজীব মোল্লা। এ সময় বক্তব্য রাখেন করেন সাবেক সংসদ সদস্য কাজী সেকেন্দার আলী ডালিম, নাগরিক সমাজের আহ্বায়ক মুক্তিযোদ্ধা আ ফ মহাসিন, পরিবেশ সুরক্ষায় উপকূলীয় কমিটির আহ্বায়ক এস এম শাহনেওয়াজ আলী, বৃহত্তর আমরা খুলনাবাসীর সহ-সভাপতি ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, সাধারণ সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, খুলনা উন্নয়ন ফোরামের মহাসচিব এম এ কাশেম, খুলনা এলপি গ্যাস মালিক সমিতির সভাপতি শেখ তোবারেক হোসেন তপু, আওয়ামী লীগ নেতা জামিরুল হুদা, মুফতি আমানুল্লাহ, শেখ ওবায়দুল করিম, শাকির আহম্মেদ রাজা, ইঞ্জিনিয়ার এজাজ মানসুর, মোল্লা সিরাজুল ইসলাম নয়ন, এস এম আনিসুর রহমান প্রমুখ।