News71.com
 Bangladesh
 16 Feb 17, 06:42 PM
 247           
 0
 16 Feb 17, 06:42 PM

আইন আইনের গতিতেই চলবে, আমরা কেউ আইনের ঊর্ধ্বে  নই ।। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান

আইন আইনের গতিতেই চলবে, আমরা কেউ আইনের ঊর্ধ্বে  নই ।। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান

 

নিউজ ডেস্কঃ খালেদা জিয়াকে গ্রেফতারে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আইন আইনের গতিতে চলবে। আমরা কেউ আইনের ঊর্ধ্বে  নই। যে যেই পরিমাণ অপরাধ করবে সেই অনুযায়ী তার শাস্তি হবে। আজ বৃহস্পতিবার দুপুরে আড়াইহাজারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গিবাদ নির্মুলে সরকার কাজ করছে। আশা করি  সকলকে নিয়ে জঙ্গিবাদ নির্মুল করতে পারব। বর্তমানে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রয়েছে ।

এ সময় উপস্থিত ছিলেন  নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু,  নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ.কে.এম  সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য  গোলাম দস্তসীর গাজী বীর প্রতীক, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, সংরক্ষিত নারী সংসদ সদস্য হোসনে আরা বাবলী, জেলা পরিষদের  প্রশাসক আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আ. হাই,  জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসনাত মো. শহীদ বাদল, আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. রশিদ ভুইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম ভুইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক প্রমুখ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন