News71.com
 Bangladesh
 16 Feb 17, 06:13 PM
 182           
 0
 16 Feb 17, 06:13 PM

চট্টগ্রাম মহানগরে সদরঘাট থেকে প্রায় ৭০ মেট্রিক টন জাটকা জব্দ।। আটক ১

চট্টগ্রাম মহানগরে সদরঘাট থেকে প্রায় ৭০ মেট্রিক টন জাটকা জব্দ।। আটক ১

 

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম মহানগরে সদরঘাটে জে কে-৩ নামে একটি মাছ ধরার জাহাজে অভিযান চালিয়ে প্রায় ৭০ মেট্রিক টন জাটকা জব্দ করেছে র্যাব। এ সময় জাহাজের ক্যাপ্টেনকে আটক করা হয়। আজ বৃহস্পতিবার সকালে এই অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন সানি ও সৈয়দ মুরাদ অভিযানে নেতৃত্ব দেন ।

সৈয়দ মুরাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা বড় আকারের মাছ ধরার জাহাজটিতে অভিযান চালিয়েছি। এখানে আড়াই হাজার মাছ সংরক্ষণের ব্রক আছে। প্রতি ব্রকে ২২ কেজি করে জাটকা রাখা হয়েছে। তিনি বলেন, বড় জাহাজের মালিককে পাওয়া না গেলেও ক্যাপ্টেনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থ নেয়া হবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন