News71.com
 Bangladesh
 16 Feb 17, 06:09 PM
 221           
 0
 16 Feb 17, 06:09 PM

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাথে শ্রীলংকার রাষ্ট্রদূত ইয়াসুজা গুনাসিকেরা সাক্ষাৎ ।।

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাথে শ্রীলংকার রাষ্ট্রদূত ইয়াসুজা গুনাসিকেরা সাক্ষাৎ ।।

 

নিউজ ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত শ্রীলংকার রাষ্ট্রদূত ইয়াসুজা গুনাসিকেরা আজ জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। আজ বৃহস্পতিবার বারিধারায় এরশাদের বাসভবন প্রেসিডেন্ট পার্কে সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বলেন, শ্রীলংকা বাংলাদেশের পরীক্ষিত বন্ধু ।

অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে ভ্রাতৃপ্রতীম বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যে বিরাজমান দ্বি-পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলাপ-আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। জাতীয় পার্টির প্রেসিডিয়ামের সদস্য হাবিবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন