News71.com
 Bangladesh
 16 Feb 17, 12:52 PM
 275           
 0
 16 Feb 17, 12:52 PM

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে ১ জন কম্পিউটার ব্যবসায়ী আহত ।। জড়িতদের গ্রেফতারের দাবিতে নগরীর পিকচার প্যালেসে মানববন্ধন

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে ১ জন কম্পিউটার ব্যবসায়ী আহত ।। জড়িতদের গ্রেফতারের দাবিতে নগরীর পিকচার প্যালেসে মানববন্ধন

 

নিউজ ডেস্কঃ খুলনায় দুর্বৃত্তদের গুলিতে একজন কম্পিউটার ব্যবসায়ী আহত হয়েছেন। তাঁর নাম নাজমুল আহসান রনি (৪০)। গতকাল বুধবার সকাল ৭টার দিকে নগরীর খানজাহান আলী সড়কের ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। আহত রনিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি নগরীর আহসান আহমেদ রোডের ন্যাশনাল টাওয়ারের বাসিন্দা ও জলিল টাওয়ার কম্পিউটার মার্কেটের ‘চিপস অ্যান্ড বাইট’ নামের একটি প্রতিষ্ঠানের মালিক। তাঁর বাবার নাম মঞ্জুর আহসান।

এ ঘটনার প্রতিবাদে ও জড়িত দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় নগরের পিকচার প্যালেস মোড়ে খুলনা কম্পিউটার ব্যবসায়ী সমিতি মানববন্ধন কর্মসূচি পালন করেছে। ঘটনার সত্যতা স্বীকার করে খুলনা সদর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ব্যবসায়ীকে গুলি করার বিষয়টি পুলিশ গুরুত্বের সঙ্গে দেখছে। কী কারণে তাঁকে গুলি করা হয়েছে সেটা তদন্ত করে দেখা হচ্ছে। খুলনা কম্পিউটার ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ শহিদুল হক সোহেল বলেন,‘দিন-দুপুরে প্রকাশ্য গুলির ঘটনা দুঃখজনক। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন