News71.com
 Bangladesh
 16 Feb 17, 12:15 PM
 275           
 0
 16 Feb 17, 12:15 PM

কুষ্টিয়ায় কামাল নামে ১ কনস্টেবল ছুটি না পাওয়ায় আত্মহত্যা করল ।।

কুষ্টিয়ায় কামাল নামে ১ কনস্টেবল ছুটি না পাওয়ায় আত্মহত্যা করল ।।

 

নিউজ ডেস্কঃ কুষ্টিয়ায় কামাল হোসেন চৌধুরী (৪৫) নামে এক পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন। পরিবারের সদস্যরা বলছেন, ছুটি না পাওয়ায় হতাশা থেকে তিনি এ আত্মহত্যা করেছেন। গতকাল বুধবার মধ্যরাতে কামাল অনেকগুলো ঘুমের বড়ি সেবন করে। এতে তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে তিনি মারা যান।

নিহতের বোন সীমা চৌধুরী জানান, কামাল দীর্ঘদিন থেকে মেরুদণ্ডের ব্যথায় ভুগছিলেন। উন্নত চিকিৎসার আশায় ভারতে যাওয়ার জন্য ছুটি চেয়েছিলেন তিনি। ছুটি না মেলায় বিষন্নতা থেকে আত্মহত্যা করেছেন। কুষ্টিয়া মডেল থানার (ওসি) অপারেশন ওবাইদুর রহমান জানান, তিনি শারীরিক অসুস্থতার কারণে ছুটি নিয়ে বাড়ি এসেছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন