News71.com
 Bangladesh
 16 Feb 17, 12:14 PM
 239           
 0
 16 Feb 17, 12:14 PM

কক্সবাজারের চকরিয়ায় এসএসসি পরীক্ষার্থীবাহী বাস খালে,আহত ১৫ জন ।।  

কক্সবাজারের চকরিয়ায় এসএসসি পরীক্ষার্থীবাহী বাস খালে,আহত ১৫ জন ।।   

 

আন্তর্জাতিক ডেস্কঃ কক্সবাজারের চকরিয়া উপজেলায় এসএসসি পরীক্ষার্থীবাহী বাস একটি খালে পড়ে ১৫ ছাত্র-ছাত্রী আহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার পশ্চিম বড় বেওলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চকরিয়া থানার ওসি তদন্ত কামরুল আযম জানান, বাসটি এসএসসি দাখিল পরীক্ষার্থীদের নিয়ে মহসনিয়া মাদ্রাসা থেকে সাহারবিল আনোয়ারউল-উলুম কামিল মাদ্রাসায় যাচ্ছিল। বাসটিতে মইনুদ্দিন নামে একজন শিক্ষকসহ ৫৪ জন পরীক্ষার্থী ছিল।  

পথে ওই এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে সবাই কম-বেশি আহত হয়। এদের মধ্যে ১৫জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।  চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ড. আবদুল সালাম জানান, সকালে ১৫ জন এসএসসির দাখিল পরীক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়। এদের সবাইকে চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে একজন ছাড়া সবাই কেন্দ্রে পরীক্ষায় দিতে গিয়েছে বলে জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন