News71.com
 Bangladesh
 16 Feb 17, 12:12 PM
 225           
 0
 16 Feb 17, 12:12 PM

ময়মনসিংহে মৃত ব্যক্তির বিচার, এসপির নিঃশর্ত ক্ষমা প্রার্থনা ।।

ময়মনসিংহে মৃত ব্যক্তির বিচার, এসপির নিঃশর্ত ক্ষমা প্রার্থনা ।।

 

নিউজ ডেস্কঃ মারা যাওয়ার পরেও পলাতক দেখিয়ে ময়মনসিংহের ফুলবাড়িয়ার ওয়াজ উদ্দিনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা চলায় নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন জেলার পুলিশ সুপার (এসপি) সৈয়দ নূরুল ইসলাম। আজ বৃহস্পতিবার সকালে ট্রাইব্যুনালের হাজির হয়ে আইনজীবী এ এম আমিনউদ্দিনের মাধ্যমে তিনি এ ক্ষমা প্রার্থনা করেছেন। বেলা ১২টার পর এ বিষয়ে আদেশ দেবেন বলে জানিয়েছেন বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল। এর আগে, এ সংক্রান্ত বিষয়ে ব্যাখ্যা দিতে গত ৩১ জানুয়ারি ময়মনসিংহের এসপিকে হাজির হওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন