
নিউজ ডেস্কঃ আবহাওয়া অফিস জানিয়েছে, আজ বৃহস্পতিবার অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এ ছাড়া সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
গতকাল বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ড ও টেকনাফে ৩৩ দশমিক ৮ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫৪ মিনিটে।