News71.com
 Bangladesh
 16 Feb 17, 12:00 PM
 226           
 0
 16 Feb 17, 12:00 PM

পৌর নির্বাচন উপলক্ষ্যে আগামী শনিবার বাঘাইছড়ি পৌর এলাকার সকল ব্যাংক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ।।

পৌর নির্বাচন উপলক্ষ্যে আগামী শনিবার বাঘাইছড়ি পৌর এলাকার সকল ব্যাংক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ।।

 

নিউজ ডেস্কঃ রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার বাঘাইছড়ি পৌরসভার নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় আগামী শনিবার তফসীলি ব্যাংকের নিয়ন্ত্রণকারী কার্যলয়সহ ব্যাংকের সব শাখা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এদিনকে সাধারণ ছুটি ঘোষণা করেছে বলে বাংলাদেশ ব্যাংক গতকাল বুধবার এক প্রজ্ঞাপনপত্র জারি পাঠিয়েছে দেশে কার্যরত সকল তফসীলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে। প্রজ্ঞাপনপত্রে বলা হয়, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লে¬খ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন