News71.com
 Bangladesh
 15 Feb 17, 11:18 PM
 283           
 0
 15 Feb 17, 11:18 PM

বরগুনার টাউনহল সড়ক থেকে ফেন্সিডিলসহ গ্রেপ্তার সরকারি কর্মকর্তা......

বরগুনার টাউনহল সড়ক থেকে ফেন্সিডিলসহ গ্রেপ্তার সরকারি কর্মকর্তা......

 

নিউজ ডেস্কঃ ফেন্সিডিলসহ গ্রেপ্তার হলো বরগুনার সেই প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ ইসরাফিল। আজ বুধবার বিকেলে বরগুনার টাউনহল সড়ক থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তোফায়েল আহমেদ জানান, 'বরগুনার টাউনহল সড়ক থেকে একটি মোটর সাইকেলযোগে যাওয়ার সময় পুলিশ তাকে থামিয়ে তল্লাশি করলে একটি ফেন্সিডিল পাওয়া যায়। '

বরগুনা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়নকারি অফিসসূত্রে জানা গেছে, গত তিন বছর ধরে বরগুনার আমতলী উপজেলায় কর্মরত রয়েছেন পিআইও মোঃ ইসরাফিল। সম্প্রতি একটি দুর্নীতির মামলায় বরগুনা সদর উপজেলার পিআইও রনজিৎ কুমার সরকার কারাগারে গেলে পিআইও মোঃ ইসরাফিলকে বরগুনা সদর উপজেলার পিআইও হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।

এর আগে গত ১১ ফেব্রুয়ারি দৈনিক কালের কণ্ঠে পিআইও ইসরাফিলের নানা অনিয়ম ও দুর্নীতি নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। স্থানীয় একটি চক্রের সাথে যোগসাজশে কোটি টাকার জাল পেঅর্ডারে বরগুনা, আমতলী ও তালতলী এই তিন উপজেলায় বিভিন্নভাবে প্রায় ১৩ কোটি টাকার দরপত্র চুড়ান্ত করেণ পিআইও ইসরাফিল। এ নিয়ে বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেণ স্থানীয় ঠিকাদাররা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন