
নিউজ ডেস্কঃ চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন বাকলিয়াস্থ কে বি আমান আলী রোডের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার রাত ৯টার দিকে তনিমা ভনের নীচ তলায় তেলের দোকান থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। স্থানীয়রা জানিয়েছেন, অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে পরিতোষ (৪২) নামে ওই তেলের দোকানীর মৃত্যু হয়েছে। তারা আরো জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি স্টেশন থেকে ১০টি গাড়ি আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।
ভবনে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন বলেন, ‘ভবনের নীচে তেলের দোকান থেকে আগুন লাগলে পুরো ৪ তলা ভবনে ছড়িয়ে পড়ে আগুন। এতে তেলের দোকানের কর্মচারী পরিতোষকে অগ্নিদ্বগ্ধ অবস্থায় আমরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। সেখানে সে মারা গেছে এবং পুলিশ তার লাশ থানায় নিয়ে গেছে শুনেছি। অগ্নিকাণ্ডের পরপরই নগরীর লামার বাজার, নন্দনকানন, আগ্রবাদ স্টেশনে থেকে ৪টি ইউনিটের ১০টি গাড়ি আগুন নির্বাপণের চেষ্টা চালাচ্ছে। ’