News71.com
 Bangladesh
 15 Feb 17, 11:09 PM
 213           
 0
 15 Feb 17, 11:09 PM

বর্ষিয়ান পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেনগুপ্তের স্থলে সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরুক সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে......

বর্ষিয়ান পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেনগুপ্তের স্থলে সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরুক সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে......

 

নিউজ ডেস্কঃ সাবেক আইন মন্ত্রী অ্যাডভোকেট মো. আব্দুল মতিন খসরুকে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত করা হয়েছে। সম্প্রতি বর্ষিয়ান পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে এই পদটি শুন্য হয়। আজ বুধবার রাতে জাতীয় সংসদ অধিবেশনে চারটি সংসদীয় কমিটির পূনর্গঠন করা হয়। ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রীর নির্দেশে প্রধান হুইপ কমিটি পূনর্গঠনের প্রস্তাব উত্থাপন করলে কণ্ঠভোটে তা পাস হয়।

পূনর্গঠিত কমিটিতে সাবেক হুইপ নূর-এ আলম চৌধুরী লিটনকে অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে উপ-নির্বাচনে নির্বাচিত সদস্যদের অন্তর্ভূক্ত করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন