News71.com
 Bangladesh
 15 Feb 17, 08:42 PM
 255           
 0
 15 Feb 17, 08:42 PM

আগামি নির্বাচনে আসা ছাড়া বিএনপির গতি নেই ।। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মান্নান খান

আগামি নির্বাচনে আসা ছাড়া বিএনপির গতি নেই ।। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মান্নান খান

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান খান বলেছেন, 'এবারের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে। কারণ নির্বাচনে আসা ছাড়া বিএনপির কোন গতি নেই। সবসময়ই তারা জল ঘোলা করে খায়। স্বচ্ছ একটি প্রক্রিয়ায় গঠিত নির্বাচন কমিশন নিয়ে বিএনপি গত কয়েকদিন ধরে অযৌক্তিক বিরোধিতা করল আবার এই কমিশনের অধীনেই উপজেলা নির্বাচন করার সিদ্ধান্ত নিল । '

আজ বুধবার দুপুরে ঢাকার দোহারে লটাখোলা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, 'উন্নয়নের ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ ঝলমলে গন্তব্য অভিমুখে। নিজেদের অর্থায়নে বৃহৎ একটি প্রকল্প পদ্মাসেতুর নির্মাণ কাজ এগিয়ে চলছে। যোগাযোগ, বিদ্যুৎ, শিক্ষাক্ষেত্রে বাংলাদেশ আজ দৃষ্টান্ত স্থাপন করেছে। এ সব দেখে বিএনপির নেতাদের হিংসে হচ্ছে। যে কারণে তারা আবোল-তাবোল বলে চলছেন । '

প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুর রহমান আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি নির্মল রঞ্জন গুহ, আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহ-সম্পাদক সুরুজ আলম সুরুজ, উপজেলা যুবলীগের সভাপতি আলমাছ উদ্দিন প্রমূখ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন