
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ নারীর ক্ষমতায়ন সুনিশ্চিত করার লক্ষ্যে মহিলা সমিতি ভিত্তিক জয়িতা হালুয়াঘাট বাস্তবায়িত হয়েছে। আজ বুধবার বিকালে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরে আয়োজনে জয়িতা হালুয়াঘাট এর নতুন ভবনের ফলক উন্মোচন করেন মহিলা ও মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালুয়াঘাট-ধোবাউড়া আসনের সংসদ সদস্য জুয়েল আরেং, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শাহিন আলম চৌধুরী, ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন, উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ খান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান। সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন ও মহিলা বিষয়ক কর্মকর্তা সৈয়দা নাসরীনা পারভীন। সঞ্চালনায় ছিলেন উপজেলা সহকরী কমিশনার (ভূমি) শিহাব উদ্দিন আহমেদ। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।