News71.com
 Bangladesh
 15 Feb 17, 06:48 PM
 259           
 0
 15 Feb 17, 06:48 PM

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোপালগঞ্জের মুকসুদপুরে দুগ্রুপের সংঘর্ষ ।। আহত ২০,আটক ৭

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোপালগঞ্জের মুকসুদপুরে দুগ্রুপের সংঘর্ষ ।। আহত ২০,আটক ৭

 

নিউজ ডেস্কঃ এলাকায় আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে আজ বুধবার সকালে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ছাগলছিড়া গ্রামে দুগ্রুপের মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। এ সময় ৫টি বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩৭ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে। পুলিশ ৭ জনকে আটক করেছে ।

পুলিশ ও এলাকাবাসী জানান, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ছাগলছিড়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার নূর ইসলাম ও সওকতের ওপর হামলা করে প্রতিপক্ষরা। এর জের ধরে আজ বুধবার সকালে পাল্টা প্রতিপক্ষ কাদের মোল্লার বাড়িতে হামলা চালায় । এ খবর ছড়িয়ে পড়লে হানিফ মোল্লা গ্রুপ ও লালন শেখ গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সংঘর্ষে উভয় গ্রুপের ২০ জন আহত হয়েছে। এএসপি সার্কেল হোসাইন মো. রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন