
আন্তর্জাতিক ডেস্কঃ চীনের উইঘুর অধ্যুষিত গোলযোগপূর্ণ জিনজিয়াং অঞ্চলে ছুরি হামলায় ৫ জন নিহত ও অপর ৫ জন আহত হয়েছে। স্থানীয় সরকার জানিয়েছে, পিশান কাউন্টিতে গতকাল মঙ্গলবার এই সময়ে পুলিশের গুলিতে ৩ হামলাকারীও নিহত হয়। কি কারণে এবং কারা এই হামলা চালিয়েছে সে সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে সরকার এ ধরনের হামলার জন্য প্রায়ই মুসলিম বিচ্ছিন্নতাবাদীদের দায়ী করে আসছে ।
জিনজিয়াং স্বায়ত্তশাসিত মুসলিম প্রধান অঞ্চল। এখানে মূলত চীনের সংখ্যালঘু উইঘুর জাতিগোষ্ঠীর লোকেরা বাস করে। দীর্ঘদিন ধরেই অঞ্চলটিতে অস্থিরতা বিরাজ করছে। মানবাধিকার সংস্থাগুলো জানায়, উইঘুরদের ধর্ম ও সংস্কৃতির ওপর সরকারের কঠোর নিয়ন্ত্রণের কারণেই অস্থিরতা ও অশান্তি চলছে। যদিও সরকার এইসব অভিযোগ অস্বীকার করে আসছে ।