News71.com
 Bangladesh
 15 Feb 17, 06:41 PM
 216           
 0
 15 Feb 17, 06:41 PM

এক শ্রেণির অসাধু ব্যবসায়ী খুচরা বাজারে চালের দাম বাড়ানোর চেষ্টা করছে ।। খাদ্যমন্ত্রী

এক শ্রেণির অসাধু ব্যবসায়ী খুচরা বাজারে চালের দাম বাড়ানোর চেষ্টা করছে ।। খাদ্যমন্ত্রী

 

নিউজ ডেস্কঃ খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ‘এক শ্রেণির অসাধু ব্যবসায়ী খুচরা বাজারে মোটা চালের দাম বাড়ানোর চেষ্টা করছে। তবে তারা সফল হবে না।’ আজ বুধবার দুপুর সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে বাংলাদেশ চালকল মালিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠক শেষে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন। কামরুল ইসলাম বলেন, গত বছর এই সময়ে ভারত থেকে আড়াই থেকে ৩ লাখ মেট্রিক টন মোটা চাল আমদানি হয়েছিল ।

গত বছর শুল্ক ছিল না। কিন্তু এবার শুল্ক আরোপ করা হয়েছে। ফলে এ বছর একই সময়ে মাত্র ৩৭ হাজার মেট্রিক টন চাল আমদানি হয়েছে। এসব কারণে এবার মোটা চালের দাম একটু বেড়েছে। তিনি বলেন, এ বছর ব্যবসায়ীরা চাল আমদানি করেনি। এজন্য আমাদের কৃষকরা লাভবান হয়েছে। তারা চালের ন্যায্য দাম পেয়েছে। চলতি আমন মৌসুমে মোটা চালের দাম আর বাড়বে না। খাদ্যমন্ত্রী বলেন, মোটা চালের সরকারি রেট ৩৩ টাকা। কিন্তু কেজিতে এই চালের দাম বেড়েছে এক থেকে দেড় টাকা। এই সময়ে চালের দাম একটু বাড়ে। তবে তা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন