
নিউজ ডেস্কঃ প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা বলেছেন, ‘সংবিধান অনুযায়ী যাবতীয় দায়িত্বপালনে আমরা অটল থাকবো।’ আজ বুধবার বিকেলে শপথগ্রহণ শেষে আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশনের কার্যালয়ে এসে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় দায়িত্বপালনের জন্য সরকার, সকল রাজনৈতিক দল ও গণমাধ্যমের সহযোগিতা প্রত্যাশা করেন কাজী রকিবউদ্দিনের স্থলাভিষিক্ত হওয়া এই প্রধান নির্বাচন কমিশনার ।