News71.com
 Bangladesh
 15 Feb 17, 06:37 PM
 216           
 0
 15 Feb 17, 06:37 PM

তথ্য প্রযুক্তি আইনের মামলায় ক্রিকেটার আরাফাত সানির জামিন নামঞ্জুর    

তথ্য প্রযুক্তি আইনের মামলায় ক্রিকেটার আরাফাত সানির জামিন নামঞ্জুর        

 

নিউজ ডেস্কঃ ক্রিকেটার আরাফাত সানীর বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে করা মামলায় জামিন নামঞ্জুর করেছে আদালত। আজ বুধবার দুপুরে বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক সাইফুল ইসলামের আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করেন। মামলার অভিযোগ থেকে জানা গেছে, আসামির সঙ্গে নাসরিন সুলতানা নামের এক নারীর প্রায় ৭ বছর আগে পরিচয়ের সূত্রে উভয়ের ঘনিষ্টতা হয়। একপর্যায়ে তারা অভিভাবককে না জানিয়ে ২০১৪ সালের ৪ ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন। নাসরিন বিভিন্ন সময়ে বিয়ের বিষয়টি অভিভাবকদের অবহিত করে আনুষ্ঠানিকভাবে তাকে তুলে নেয়ার জন্য বলেন। কিন্তু সানী তার কথা না ‍শুনে ভয়ভীতি দেখায়।

গত বছর ১২ জুন রাতে সানী নাসরিনের নাম এবং মোবাইল নাম্বার ব্যবহার করে ফেসবুকে ফেক আইডি খুলে ওই আইডি থেকে নাসরিনের খোলা আইডিতে অন্তরঙ্গ অশ্লীল ছবি ফেসবুক মেসেঞ্জারে পাঠায়। এ ছাড়া নানা রকম হুমকি দিতে থাকে। ২২ জানুয়ারি সকালে আমিনবাজারের বাসা থেকে সানীকে গ্রেফতার করে পুলিশ। গত ৫ জানুয়ারি তথ্যপ্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করেন নাসরিন। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন