News71.com
 Bangladesh
 15 Feb 17, 06:36 PM
 229           
 0
 15 Feb 17, 06:36 PM

কুমিল্লা বিভাগের নাম কুমিল্লা রাখার দাবি জানালেন লাকসাম জেলা বাস্তবায়ন পরিষদ    

কুমিল্লা বিভাগের নাম কুমিল্লা রাখার দাবি জানালেন লাকসাম জেলা বাস্তবায়ন পরিষদ     

নিউজ ডেস্কঃ; প্রস্তাবিত কুমিল্লা বিভাগের নাম ‘ময়নামতি’ নয়, বরং ‘কুমিল্লা’ রাখার দাবি জানিয়েছে লাকসাম জেলা বাস্তবায়ন পরিষদ। পরিষদের আহ্বায়ক ওয়াশিংটন ডিসিতে বসবাসরত শিব্বীর আহমেদ এই দাবি জানান।লাকসাম জেলা বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক এক তাৎক্ষণিক বার্তায় বলেন, কুমিল্লাকে অবহেলা করা যাবে না। এ পর্যন্ত যত বিভাগ হয়েছে, সবই নিজ নিজ নামে হয়েছে।

ইতিহাস-ঐতিহ্যের দিক থেকে কুমিল্লাকে অবহেলা করার কোনো সুযোগ নেই। কুমিল্লা বিভাগের নাম কুমিল্লার নামেই হতে হবে। এর কোনো বিকল্প নেই। শিব্বীর আহমেদ বলেন, কুমিল্লা শুধু একটি নামই নয়, কুমিল্লার সমৃদ্ধ ইতিহাস-ঐতিহ্য রয়েছে। এই ইতিহাস-ঐতিহ্যকে অবজ্ঞা করা যাবে না।

প্রস্তাবিত কুমিল্লা বিভাগের নাম ‘কুমিল্লা’ রাখতে সরকারের প্রতি জোর দাবি জানান লাকসাম জেলা বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক। প্রস্তাবিত কুমিল্লা বিভাগের নাম ‘ময়নামতি’ রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন