News71.com
 Bangladesh
 15 Feb 17, 03:57 PM
 259           
 0
 15 Feb 17, 03:57 PM

ভোলায় বিশেষ অভিযানে ৭ উপজেলায় ৩৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।।

ভোলায় বিশেষ অভিযানে ৭ উপজেলায় ৩৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।।

নিউজ ডেস্কঃ ভোলায় পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে। গত সোমবার থেকে জেলার ৭ উপজেলায় পুলিশের এ বিশেষ অভিযান শুরু করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মো. মোকতার হোসেন। পুলিশ সুপার জানান, গতকাল মঙ্গলবার সকাল থেকে আজ বুধবার বিকেল পর্যন্ত জেলার ৭ উপজেলায় ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের ভোলার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ নিয়ে গত দুই দিনে জেলায় মোট ৯৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন