News71.com
 Bangladesh
 15 Feb 17, 02:29 PM
 226           
 0
 15 Feb 17, 02:29 PM

নোয়াখালীর বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান ।। নেশাজাতীয় দ্রব্যসহ ১১ জন আটক

নোয়াখালীর বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান ।। নেশাজাতীয় দ্রব্যসহ ১১ জন আটক

নিউজ ডেস্কঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১১ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী রয়েছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ইয়াবা ও গাঁজাসহ মাদকের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। আজ দুপুরে আটককৃতদের আদালতে পাঠানো হবে।

এরা হলেন, কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আমির উদ্দিন মিয়াজীবাড়ীর আবুল মালেকের ছেলে গোলাম সরোয়ার লিটন (৩৫), চরফকিরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মতিন মাস্টারবাড়ীর সুরেন্দ্র চন্দ্র ভৌমিকের ছেলে বিক্রম কুমার ভৌমিক (২৬)সহ ১১ জন।

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালানো হয়। এসময় ১১ জন মাদক ব্যবসায়ী ও সেবীকে আটক করা হয়। এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন