News71.com
 Bangladesh
 15 Feb 17, 12:04 PM
 225           
 0
 15 Feb 17, 12:04 PM

সহিংসতার অভিযোগে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা চেয়ারম্যান তায়েবুর গ্রেপ্তার । ।

সহিংসতার অভিযোগে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা চেয়ারম্যান তায়েবুর গ্রেপ্তার । ।

 

নিউজ ডেস্কঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহম্মেদ তায়েবুর রহমানকে গতকাল মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার আহমেদ বলেন, গতকাল রাত পৌনে ১২টার দিকে গৌরীপুর উপজেলা পরিষদের পাশের দোকান থেকে তায়েবুরকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, তায়েবুরের বিরুদ্ধে ময়মনসিংহের গৌরীপুর ও নেত্রকোনার পূর্বধলা থানায় সহিংসতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। পূর্বধলা থানার একটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গৌরীপুর থানার ওসি দেলোয়ার আহমেদ বলেন, আজ বুধবার তায়েবুরকে আদালতে হাজির করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন