News71.com
 Bangladesh
 15 Feb 17, 10:15 AM
 233           
 0
 15 Feb 17, 10:15 AM

রাজধানীর কাকলী এলাকায় ৮৬ জন পথচারীর জরিমানা । ।

রাজধানীর কাকলী এলাকায় ৮৬ জন পথচারীর জরিমানা । ।

নিউজ ডেস্কঃ রাজধানীর কাকলী এলাকায় গতকাল মঙ্গলবার অবৈধভাবে রাস্তা পারাপারের অভিযোগে ৮৬ জন পথচারীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তাদের কাছ থেকে আদালত আদায় করে ৪ হাজার ২৩০ টাকা। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি ট্রাফিক ডিসি উত্তর প্রবীর কুমার রায়।

তিনি বলেন, কাকলী এলাকায় ফুটওভার ব্রিজ থাকার পরও এসব পথচারী জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করছিল। এ কারণেই ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত তাদের ২০ টাকা থেকে ১০০ টাকা জরিমানা করে। তিনি আরো বলেন, বিমানবন্দর সড়কের কাকলী এলাকাটি অত্যন্ত ব্যস্ত সড়ক।


প্রায় প্রতিদিনই এখানে রাস্তা পার হতে গিয়ে কেউ না দুর্ঘটনার শিকার হচ্ছেন। এ নিয়ে ইতোপুর্বে আমাদের পক্ষ থেকে ব্যাপক প্রচারণা চালানো হয়। কিন্তু এরপর অবৈধ পারাপার বন্ধ করা যাচ্ছিল না। এ কারণেই আমরা বাধ্য হয়ে ভ্রাম্যমাণ আদালতে বসাতে বাধ্য হয়েছি। তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালত চলে গতকাল সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

ট্রাফিকের এ কর্মকর্তা আরো বলেন, গত সপ্তাহে আমরা মহাখালী এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়েছিলাম। ওই সময় প্রায় শতাধিক পথচারীকে জরিমানা করা হয়। এতে কিছুটা সুফল পাওয়া গেছে। ট্রাফিক ডিসি উত্তর প্রবীর কুমার রায় বলেন, এটি চলমান প্রক্রিয়া। এ ধরনের ভ্রাম্যমাণ আদালত বসানো হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন