News71.com
 Bangladesh
 14 Feb 17, 05:51 PM
 203           
 0
 14 Feb 17, 05:51 PM

আগামী ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়ন হবে ।। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী

আগামী ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়ন হবে ।। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী

নিউজ ডেস্কঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। আজ মঙ্গলবার বিসিসি অডিটোরিয়ামে ইন্টারঅ্যাকটিভ মাল্টিমিডিয়া ডিজিটাল কন্টেন্টসমূহ প্রাথমিক বিদ্যালয়ে কার্যকর ব্যবহারে করণীয় শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। কর্মশালায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার সভাপতিত্ব করেন ।

প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল কন্টেন্ট-এর বিশেষ দিক হলো এটি শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবক সকলেই ব্যবহার করতে পারবেন। এখন পর্যন্ত ২২ লাখ ৫০ হাজার কন্টেন্ট ডাউনলোড করা হয়েছে। ফলে শৈশব থেকেই শিশুদের উদ্ভাবনী ক্ষমতার ব্যপক উত্কর্ষ হবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন