News71.com
 Bangladesh
 14 Feb 17, 05:48 PM
 220           
 0
 14 Feb 17, 05:48 PM

পটুয়াখালীর দশমিনায় ইউপি চেয়ারম্যানের নামে মহিষ চুরির মামলা ।।

পটুয়াখালীর দশমিনায় ইউপি চেয়ারম্যানের নামে মহিষ চুরির মামলা ।।

নিউজ ডেস্কঃ পটুয়াখালীর দশমিনা উপজেলার আলীপুর ইউনিয়ন পরিষদের আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান বাদশা ফয়সালসহ ৮জনের বিরুদ্ধে মহিষ চুরির অভিযোগে মামলা করা হয়েছে। আজ মঙ্গলবার রিনা বেগম নামের এক নারী দশমিনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই মামলা মামলা করেন।

আদালত সূত্রে জানা যায়, গত ২১ জানুয়ারি উপজেলার আলীপুর ইউনিয়নের খলিসাখালী গ্রামের আবদুর রহিম নামের নামের এক ব্যাক্তির গোয়াল ঘর থেকে ৫টি মহিষ চুরি হয়। ২৬ জানুয়ারি সন্দেহজনক মজিবর খাঁন ও মস্তফা সন্যামত নামের দুই জনের বিরুদ্ধে চেয়ারম্যান বাদশা ফয়সালের কাছে অভিযোগ করেন আবদুর রহিমের স্ত্রী মোসাম্মদ রিনা বেগম। রিনা বেগমের অভিযোগ, অভিযুক্ত দুইজন চেয়ারম্যানের স্বজন বলে কোন ব্যবস্থা গ্রহন করেন নাই।

১২ ফেব্রুয়ারি গত রবিবার গভীর রাতে মজিবর খান ও মস্তফা সন্যামতসহ ৭জন মিলে পার্শ্ববর্তী বাউফল উপজেলার কালাইয়া বন্দরে মহিষ বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল। মহিষ নিয়ে উপজেলার শ্যাম মৃধার বাজার এলাকায় পৌঁছলে স্থানীয় জনতা সন্দেহজনক ওই ৭জনসহ ৫টি মহিষ আটক করে।

এ ঘটনা জানতে পেরে রিনা বেগম ঘটনাস্থলে এসে নিজের মহিষ বলে সনাক্ত করেন। রিনা বেগমের দাবি, চেয়ারম্যান ওই মহিষ চুরির সাথে জড়িত এবং তার নির্দেশে মহিষগুলো পাশের উপজেলার কালাইয়া হাটে মহিষ বিক্রি করতে নিয়ে যাচ্ছিল। দশমিনা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ হোসেন আসামিদের বিরুদ্ধে এজাহার দাখিলের জন্য দশমিনা থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।দশমিনা থানার ওসি মনিরুল ইসলাম জানান , মামলা হয়েছে শুনেছি। আদালতের নির্দেশনা পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।

এদিকে অভিযোগ অস্বীকার করে আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদশা ফয়সাল জানান, আমার রাজনৈতিক অবস্থান এবং সম্মান ক্ষুন্ন করার জন্য একটি গোষ্ঠি এ ধরনের মামলা করেছেন। তিনি আরও বলেন, মামলার দুই নম্বর আসামি মজির খাঁ মামলার বাদি রিনা বেগমের স্বামী রহিম খানের আপন ভাই। রহিমের বিরুদ্ধে বিভিন্ন চুরির মামলা রয়েছে। আমি চোরদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আজ আমার বিরুদ্ধেই তারা মামলা করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন