News71.com
 Bangladesh
 14 Feb 17, 02:29 PM
 219           
 0
 14 Feb 17, 02:29 PM

জাপানী নাগরিক হোসিও কোনি হত্যামামলার সাক্ষ্য গ্রহণ সম্পন্ন । ।    

জাপানী নাগরিক হোসিও কোনি হত্যামামলার সাক্ষ্য গ্রহণ সম্পন্ন । ।      

 

নিউজ ডেস্কঃ রংপুরের কাউনিয়ার চাঞ্চল্যকর জাপানী নাগরিক হোসিও কোনি (৬৬) হত্যা মামলায় ৭ জেএমবি সদস্যের বিচারের জন্য আগামী ১৯ ফেব্রুয়ারি যুক্তিতর্ক উপস্থাপনের দিন নির্ধারণ করেছেন আদালত। ওই দিনই রায়েরও তারিখ দিতে পারেন আদালত। একই সাথে আসামি সাখাওয়াতের পক্ষে একজন ইউপি সদস্যের সাফাই সাক্ষী গ্রহণ করেছে আদালত।

আজ মঙ্গলবার রংপুর স্পেশাল জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার সাফাই সাক্ষী গ্রহণ করেন ও যুক্তিতর্ক উপস্থাপনের দিন-তারিখ ধার্য করেন। রংপুর স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রথিশ চন্দ্র ভৌমিক জানান, সাফাই সাক্ষী গ্রহণের মধ্যে দিয়ে আজ মঙ্গলবার এই মামলার সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। আজ আসামি সাখাওয়াত হোসেনের পক্ষে স্থানীয় ইউপি সদস্য আব্দুল মজিদ মন্ডল সাফাই সাক্ষ্য প্রদান করেন। সাফাই সাক্ষ্য গ্রহণের পর বিচারক আগামী ১৯ ফেরুয়ারি মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের দিন নির্ধারণ করেন।তিনি জানান, এর মাধ্যমে মামলায় বাদী পক্ষে ৫৫ জন সাক্ষী এবং আসামী পক্ষে ১ জন সাফাই সাক্ষীর সাক্ষ্য প্রদানের মধ্য দিয়ে মামলাটির সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হলো। তিনি জানান, যুক্তিতর্ক উপস্থাপনের দিনই মামলার রায় প্রদানের তারিখ ঘোষণা করবেন বিচারক।

এদিকে আজ মঙ্গলবারও কঠোর মামলার চার্জশিটভুক্ত গ্রেফতারকৃত আসামি জেএমবির উত্তরাঞ্চলের স্কোয়াড লিডার মাসুদ রানা, এছাহাক আলী, লিটন মিয়া, আবু সাঈদ, সাখাওয়াত হোসেনকে আদালতে আনা হয়। চার্জশিটভুক্ত ৮ জনের মধ্যে রাজশাহীতে নজরুল ইসলাম ওরফে বাইক হাসান পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এবং সাদ্দাম হোসেন ঢাকায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হন।

আর অপর চার্জশিটভুক্ত রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষাথী আহসান উল্লাহ আনছারী এখনও পলাতক আছে। এছাড়াও বিজয়ের কোনো নাম-ঠিকানা ও ট্রেস না পাওয়ায় তাকে চার্জশিট থেকে বাদ দেয়া হয়। প্রসঙ্গতঃ ২০১৫ সালের ৩ অক্টোবর সকাল সাড়ে ১০টায় রংপুর মহানগরীর উপকণ্ঠ কাউনিয়া উপজেলার কাচু আলুটারী এলাকায় দুর্বৃত্তদের গুলিতে খুন হন হোসিও কোনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন