News71.com
 Bangladesh
 14 Feb 17, 02:17 PM
 200           
 0
 14 Feb 17, 02:17 PM

খাগড়াছড়ির পানছড়িতে অস্ত্রসহ আটক ২ জন  । ।

খাগড়াছড়ির পানছড়িতে অস্ত্রসহ আটক ২ জন  । ।

 

নিউজ ডেস্কঃ খাগড়াছড়ি জেলার পানছড়ির নাপিতাপাড়ায় আজ মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে দুটি অস্ত্র, পাঁচ রাউন্ড তাজা গুলিসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা। আটককৃতরা হলো, প্রমেশ চাকমা (৩৩) ও সোনামনি চাকমা (৩৫)।

নিরাপত্তাবাহিনী সূত্র জানিয়েছে, গোপন খবরের ভিত্তিতে পানছড়ির নাপিতাপাড়ায় অভিযান চালায় যৌথবাহিনীর সদস্যরা। রাতভর তল্লাশি চালিয়ে দুই ব্যক্তিকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি এলজি, দুই ধরনের পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন