
নিউজ ডেস্কঃ যশোরের শার্শায় গতকাল সোমবার গভীর রাতে বিএনপির ৫ নেতাকর্মীকে আটক করা হয়েছে। পুলিশের দাবি তারা নাশকতার প্রস্ততি নিচ্ছিল। এ সময় তাদের কাছ থেকে ৮টি হাতবোমাও উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ ।
শার্শা থানার ওসি মনিরুজ্জামান জানান, নাশকতা করার জন্য শার্শার ডিহি এলাকায় বেশ কিছু লোকজন সংগঠিত হচ্ছে এ ধরনের সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৮টি তাজা হাতবোমাসহ ৫ জনকে আটক করা হয়। অন্যরা পালিয়ে যায়। আটককৃতরা সবাই বিএনপির নেতাকর্মী বলে তিনি জানান। আটককৃতরা হলেন- লোকমান হোসেনের ছেলে নুরুল ইসলাম, আরশাদ আলীর ছেলে ওলিয়ার রহমান, ইব্রাহিম সরদারের ছেলে ইসমাইল সরদার, আব্দুল কাদেরের ছেলে আব্দুল মাবুদ ও আব্দুর রাজ্জাকের ছেলে গিয়াস উদ্দিন। এদের সবার বাড়ি শার্শা উপজেলার বিভিন্ন এলাকায়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে ।