News71.com
 Bangladesh
 14 Feb 17, 01:40 PM
 214           
 0
 14 Feb 17, 01:40 PM

নিষিদ্ধঘোষিত জেএমবি প্রধান সাইদুরসহ ৩ জনের বিরুদ্ধে চার্জশিট । ।

নিষিদ্ধঘোষিত জেএমবি প্রধান সাইদুরসহ ৩ জনের বিরুদ্ধে চার্জশিট । ।

 

নিউজ ডেস্কঃ সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) প্রধান সাইদুর রহসান ওরফে জাফর ওরফে আইয়ুবসহ তিনজনের বিরুদ্ধে চার্জগঠন করেছেন আদালত। একইসঙ্গে আগামী ১৪ মার্চ সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা চার্জগঠনের এই আদেশ দেন। এর আগে গত ৪ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে চার্জশিট আমলে গ্রহণ করেন একই আদালত। মামলার অপর দুই আসামি হলেন- সাইদুর রহমানের দেহরক্ষী আব্দুল্লাহেল কাফি এবং কাফির স্ত্রী আয়শা আক্তার।

মামলাটিতে ২০১০ সালের ৭ আগস্ট ডিবির ইন্সপেক্টর সোহরাব হোসেন আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। পরবর্তীতে মামলাটির বিচার শুরুর জন্য ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতে ২০১১ সালের ২ জানুয়ারি পাঠানো হয়। পরে ওই আদালত মামলাটিতে ৫ জন সাক্ষীর সাক্ষ্যও গ্রহণ করেন। কিন্তু আইন অনুযায়ী মামলাটিতে সরকারে অনুমোদ না থাকায় পরবর্তীতে ওই আদালত মামলাটি মহানগর দায়রা জজ আদালতে ফেরত পাঠায়।

পরে মহানগর দায়রা জজ আদালত ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর সরকারের অনুমোদন চেয়ে চিঠি পাঠায়। ২০১৬ সালের ২৬ আগস্ট মামলাটিতে সরকার অনুমোদন দেয়। ফলে বুধবার ধার্য তারিখে আদালত নতুন করে চার্জশিট গ্রহণ করে চার্জগঠনের দিন ঠিক করল। মামলাটিতে মোট ২১ জন সাক্ষী রয়েছে। ২০১০ সালের ২৫ মে রাজধানীর দনিয়ার একটি বাড়ি থেকে আসামিদের ২৪ ধরণের জিহাদী বইসহ গ্রেপ্তার করা হয়। জেএমবি প্রধান শায়খ আব্দুর রহমানের মৃত্যুদণ্ড হওয়ার পর ২০০৬ সালের শেষের দিকে সাইদুর রহমান দলটির প্রধানের দায়িত্ব গ্রহণ করে দলটিকে পুর্নগঠিত করেন। তিনি দেশের অভ্যন্তরে সস্ত্রাসী কার্যকলাপ সংগঠিত করার জন্য সুরা সদস্য নিয়োগ করে তাদেরকে বিভিন্ন বিভাগের দায়িত্ব বন্টন করে দেন। তিনি নিজে বিভিন্ন জেলায় সফর করে নেতা-কর্মীদের সঙ্গে গোপন বৈঠক করেন বলে মামলায় অভিযোগ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন