News71.com
 Bangladesh
 14 Feb 17, 01:26 PM
 208           
 0
 14 Feb 17, 01:26 PM

সুরঞ্জিত সেনগুপ্ত চলে গেলেও কর্ম ও চেতনায় তিনি অমর ।।

সুরঞ্জিত সেনগুপ্ত চলে গেলেও কর্ম ও চেতনায় তিনি অমর ।।

 

নিউজ ডেস্কঃ সুরঞ্জিত সেনগুপ্তের নাম বাংলাদেশের ইতিহাসের পরতে পরতে লেখা আছে। বাংলাদেশ যত দিন থাকবে, তাঁর নাম তত দিন মানুষের হৃদয়ে থাকবে। সুরঞ্জিত সেনগুপ্ত চলে গেলেও কর্ম ও চেতনায় তিনি অমর।সদ্য প্রয়াত আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের স্মরণে গত রোববার কানাডার মন্ট্রিয়েলে এক শোকসভায় বক্তারা এসব কথা বলেন। কানাডা আওয়ামী লীগ এই শোকসভার আয়োজন করে।

শোকসভায় সভাপতিত্ব করেন নরুল ইসলাম। সভা পরিচালনা করেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সরোজ দাস। শোকসভায় সুরঞ্জিত সেনগুপ্তের রাজনৈতিক জীবনের ওপর আলোচনা হয়। এতে অংশ নেন সাজেদা হোসেন, সুশান্ত বড়ুয়া, জাহিদুল আলম, রতন মজুমদার প্রমুখ।

সুরঞ্জিত সেনগুপ্ত সম্পর্কে বক্তারা বলেন, জাতীয় সংসদে থাকা এক বলিষ্ঠ বক্তাকে হারিয়েছে জাতি। হারিয়েছে একজন তুখোড় পার্লামেন্টারিয়ানকে। সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে।

সুরঞ্জিত সেনগুপ্তের নামে একটি সড়কের নামকরণের দাবি জানান বক্তারা। সভায় উপস্থিত ছিলেন কানাডা আওয়ামী লীগের সহসভাপতি শামসুল হক, সাধারণ সম্পাদক দিদার, আওয়ামী লীগ নেতা সৈয়দ ওসমান, মাহমুদ ভূঁইয়া, কানাডা যুবলীগের সভাপতি বরুণ বণিক প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন