
নিউজ ডেস্কঃ এসএসসির 'ভুয়া প্রশ্ন পত্র' বিক্রি করার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগরের গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, রাজু আহম্ম্দ, ফয়সালুর রহমান আকাশ, জুয়ায়ের আয়েজ, মহিউদ্দিন ইমন, স্বাধীন আলম মাহমুদ ও কাজি রাশিদুল ইসলাম রনি ।
এবিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ ইউসুফ জানান, গতকাল সোমবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। তারা চলতি এসএসসি পরীক্ষায় বিভিন্ন প্রশ্নপত্র ভুয়া আকারে তৈরি করে পরীক্ষার্থীদের কাছে বিক্রি করেছিল ।